# যত অভিলাষ

Author: এস.জেড বাবু
Published: 2020-02-19
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%af%e0%a6%a4-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b8/

কয়েকটা শব্দ-  
খুঁজে দিবি চির অমর ?  
বিশুদ্ধ বানানে-  
শুভ্র কিছু অক্ষর !  
কিছু বর্ণের-  
ভাললাগার যুগল বন্দি,  
কিছু প্রত্যাশা-  
আর প্রতিকের মহা-সন্ধি ॥

একটা ডাইরি-  
কিনে দিবি আমায় সখি !?  
প্রতিটি পাতায়-  
যেন জল রংয়ে তোকে দেখি,  
প্রতিটি ভাঁজে-  
মিশে থাকে তোর গন্ধ,  
যেন উজ্জলতায়-  
ভেসে উঠে কিছু ছন্দ ॥

একটা দোয়াত-  
রেখে দিস তার পাশে,  
ময়ুর পালকে-  
লিখে যাব ভালোবেসে,  
তোর কাজলের রংয়ে-  
আমার নয়নের ক’ফোটা জলে,  
যেন প্রত্যাশা বিধাতায়-  
যায়না বিফলে ॥

প্রতিটি পাতায়-  
তুই নিজেই পূর্ণ কবিতা,  
পরিশ্রান্ত অধ্যায়ের-  
শুরুতেই তোর ছবিটা,  
রচনা হবে-  
বেসামাল এক উপন্যাস,  
আমি এঁকে যাব-  
তোকে নিয়ে যত অভিলাষ ॥

\-০-
