# যখন সময় হবে

Author: তারাবতী
Published: 2019-10-25
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%af%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87/

তোমার যখন সময় হবে  
আমায় বোলো  
মস্ত বড় আস্ত এক  
ঈগল হবো  
তোমার কাছে আসবো চোলে।  
তোমার যখন সময় হবে  
আমায় ডেকো  
বিশাল ডানায় উড়তে পারা  
পরী হবো  
তারার দেশের ফুল বাগানে।  
তোমার যখন সময় হবে  
আমায় শুনো  
আস্ত এক রাজকীয়  
ফড়িং হবো  
কাঁধে বোসে গান শোনাতে।  
তোমার যখন সময় হবে  
আমায় ভেবো  
প্রশান্তি ও নিরাপদের  
ঘুম হবো  
দু’চোখ জুড়ে স্বপ্ন দিতে।  
/  
তানিয়া  
২৫/১০
