# যখন ভাবি তোমায় , মধ্যরাতের মেঘলা আকাশ অদ্ভুত কথা ঝরায়

Author: মুহাম্মদ আরিফ হোসাইন
Published: 2016-02-26
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%af%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0/

*\-কি করছেন?  
– বসে আছি জানালার পাশে বিষন্ন মনে।  
– কেন?  
– কারন আজ মেঘলা ….  
– মেঘলা কে?  
– মেঘলা কেউ না, বললাম আজ আকাশ মেঘলা।  
– ও! আকাশ মেঘলা হলে আপনার মন বিষন্নতায় ভরে উঠে?  
– না! মেঘলা আকাশ যখন চাঁদের মুখ ঢেকে দেয় তখন বিষন্নতা ভর করে!  
– কেন?  
– কারন চাঁদের মুখেই যে দেখি প্রিয়তমার মুখ!  
– হাউ সুইট!  
– সুইট না তো! মেঘলা! মেঘের স্বাদ লবনাক্ত!  
– আপনি মেঘ খেয়েছেন?  
– না! ইচ্ছা হয় যখন চাঁদকে আড়াল করে রাখে! তখন একদম খেয়ে ফেলতে ইচ্ছে হয়।  
– বাববা! কে সে যাকে দেখেন ঐ চাঁদে?  
– কে আবার! চাঁদের বুড়ি!  
– বলেন না…  
– সে একটা মেয়ে! অনেক সুন্দর। হরিণীর মতো মায়াবী চোখ, কাকের চোখের মতো সুদীর্ঘ কালো চুল! কোকিলের মতো মিস্টি কন্ঠ!  
– বাহ্! এত উপমা!  
– হুম! তার উপমার কোন শেষ নেই!  
– সে এখন কোথায়?  
– জানি না তো! সে তো কোকিলের মতোই! শুধু বসন্তের সময়ে তাকে দেখা যায়!  
– সত্যি জানেন না সে কোথায়?  
– না! জানলে কি আর মেঘ খাওয়ার ইচ্ছা পোষন করতাম!  
– হুম! তাও ঠিক! আচ্ছা তার নাম কি?  
– তার নাম জানা নেই! তবে আমি তার নাম দিয়েছি চাঁদনী!  
– বাহ্! সুন্দর নাম তো! তাকে যখন পাবেন তখন কি করবেন?  
– তাকে কি পাওয়া যাবে! চাঁদ কি কখনো মাটিতে আসে!  
– আহহা! ধরেন না একদিন আসলো! ভাগ্য তাকে আপনার কাছে নিয়ে এলো! তখন কি করবেন?  
– তখন! ভাবি নি কখনো! কি করবো! শুধু চেয়ে থাকবো 🙂*
