# যখন কিছু বলা যায়না : খেরো খাতা- ৮

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2019-10-14T16:17:20+00:00
- Updated: 2019-10-15T07:36:54+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%af%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%96%e0%a6%be/

---

**ঘটনা-১**** ‘ আচ্ছালামু আলাইকুম, ……মাদ্রাসার জন্য কিছু সাহায্য করুণ ‘  
@ ভাই মাফ করেন  
** আপনি কি চাননা মাদ্রাসার ছাত্ররা কোরআনের আলোকে শিক্ষা গ্রহন করুক ?  
@ চাই ভাই, কিন্তু আমাদের এলাকায় তো মাদ্রাসা আছে , আমি সেখানে দেই।  
** ( আরো অনেক অপমান জনক কথার পর ) দেখতে তো ভদ্র ঘরের ই মনে হয়।  
@ কিছু বলতে পারিনা, যেহেতু ইসলাম নিয়ে এসেছেন তিনি )

**ঘটনা-২**  
রোজার সময়ে হাইওয়েতে গাড়ি থামাল কিছু লোক, নির্মাণাধীন মসজিদের জন্য চাঁদা আদায় করা হচ্ছে। চেয়ারে বসে সুর করে দোজাহানের নেকী হাসিল করার জন্য মাইকে প্রচার চলছে।  
** ভাইসাব মসজিদ নির্মাণের জন্য কিছু দেন ।  
@ মাফ করেন ভাই , পিছনে এক মসজিদে দিয়ে এসেছি ।  
** আপনি কি চাননা আর একটি মসজিদ হোক। আল্লাহর ঘর হোক ?  
@ হ্যা চাই ভাই, আধা কিলোমিটার পিছনে এক মসজিদে দিয়ে এসেছি, আমি আমার এলাকার মসজিদে দেই। বাইরের মসজিদ মাদ্রাসায় দিলে আমাদের এলাকার গুলোতে কে দিবে ?  
** ( অভিশাপ বর্ষণ কিছুক্ষণ ) আল্লাহর ঘরে দিতে এত সমস্যা ? আপনার গাড়িও কিন্তু পথে এক্সিডেন্ট করতে পারে।  
@ কিছু বলতে পারিনা, যেহেতু ইসলাম নিয়ে এসেছেন তিনি ।

এসব হয়ত আমার একার ক্ষেত্রে হয়। ব্যাড লাক আমার। এমন আচরণে একজন গর্বিত মুসলিম হয়ে আমি বিরক্ত এদের প্রতি।

…………………….  
১৪ অক্টোবর ২০১৪

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%af%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%96%e0%a6%be/#comments
