# ম্যায় কবি হু, দেখলুঙ্গা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-05-21T01:35:43+00:00
- Updated: 2019-05-21T01:35:43+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b9%e0%a7%81-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%b2%e0%a7%81%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be/

---

 

হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, উল্টে দেঙ্গা,  
হুম, দেয়াল সত্যি সত্যি উল্টে দেয়;

কোন এক আলুথালু কালি-সন্ধ্যায়, পরিকল্পনার জালে জড়িয়ে,  
সন্তর্পণ-ক্রোধের আগুন জ্বেলে, সুকোমল ঔদ্ধত্যের আড়ালে;  
কবি উল্টে যায় ভীষণ ভাবে, বাজে ভাবে, ঝড়ো ঝড়ো ঝাপটায়,  
সখেদ অ-সৌখিন বিলাপে, সমর্পিত অবিশ্বাসে;

সহসা অতি বিক্ষুব্ধ কবি তীব্র ভাবে জেগে ওঠে  
ডাক্তারি নল-ফল খুলে-ফেলে ছুঁড়ে-ফেলে যাবতীয় যন্ত্র-শাসন,  
উপেক্ষা করে স্মৃতির দুঃসহ-যাতন,  
অতিকায় যান্ত্রিক লৌহ-খাঁচা ভেঙে এক হাতে ভীমের গদা  
অন্য হাতে গরিলা বুকের দুমদাম কিলের মত শব্দ তুলে  
হুংকার ছোঁড়ে,  
ম্যায় কবি হু, দেখলুঙ্গা!!

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b9%e0%a7%81-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%b2%e0%a7%81%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be/#comments
