# মৌলিক বিষাদের ফলাফল

- Author: [নূর হোসেন](https://sonelablog.com/author/thenurhossain/)
- Published: 2020-01-11T00:02:20+00:00
- Updated: 2020-01-11T00:02:20+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%8c%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b2/

---

আমি অনাচার আক্রান্ত ভূ-খন্ডের পাপী বলে-  
লয়হীন যন্ত্রনা বয়ে বয়ে উর্বব মস্তিস্ক পুড়ে গেছে  
কষ্টের মার্তণ্ড তাপে-  
কখনো দেখেছ কি?  
আমার অশ্রুর অকুল পাথার,  
অথবা নিশাপতির হলুদ আলোর পোড়া দাগ?  
যা তুমি দিয়েছ-  
গগনচূম্বী অভিশাপের মাথা কেটে আমার বুকে!

ইন্দ্রালয় থেকে বিতাড়িত শয়তান কু-মন্ত্রনা দেয়-  
আমাকে প্রতিনিয়ত,  
দেখে বুঝে ভুলে যাই প্রয়ান স্মরণ-  
একাত্মতা তৈরী হয়েছে আমাদের বন্ধুর মত;  
যেমনটা তুমি ছিলে হারানোর আগে যাবার বেলায়-  
নিছক হুর-পরী জান্নাতের মোহে বিভোর পাপীর কন্ঠের শান্তির শ্লোগান।

নভোমণ্ডল জুড়ে ঘৃনার বায়ু  
তোমার প্রতিবাক্য ফিরিয়ে দেয় চরম উৎকন্ঠায়-  
কে যেন ওপাশ থেকে ক্ষীণগলায় কেঁদে বলে?  
তুই মিথ্যুক, তুই মিথ্যুক!  
গোপন অভিপ্রায় থেকে মুছে যায়-  
পাওয়া না পাওয়ার জটিল যোগ-বিয়োগ;  
তাই তো  
আমার সংগ্রহে জমে থাকে শুন্য।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%8c%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b2/#comments
