# মৌলিক অধিকার ৫ এবং শেষ পর্ব।

Author: ইঞ্জা
Published: 2016-09-18
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%8c%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%85%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%ab-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d/

![images (3)](http://sonelablog.com/wp-content/uploads/2016/09/images-3-2-500x282.jpg)

আমরা শুরু করেছিলাম অন্ন দিয়ে আর এর পরবর্তীততে বস্ত্র, বাসস্থান ও শিক্ষা নিয়ে আলাপ করেছিলাম আর আজ মৌলিক অধিকারের শেষ বিশেষ অধিকার চিকিৎসা নিয়ে আলাপ করবো, আসুন তাহলে শুরু করা যাক।

চিকিৎসাঃ  
অবাক করা বিষয় হলো আমাদের আশে পাশেই প্রচুর চিকিৎসক আছে, কেমন জানতে চাইছেন?  
তাহলে বলি, আপনি হাছি দিচ্ছেন, কাশি দিচ্ছেন, সর্দী, জ্বর, ব্যাথা সব গুলোতেই উপদেশ অবশ্যই পাবেন, কেউ বলবে এইটা খাও, আরেকজন বলবে ঐটা খাও কিন্তু কেউ চিন্তা করেনা তারা যা বলছে তা রুগীরর জন্য হিতে বিপরীত হতে পারে, এমন কি মৃত্যুও হতে পারে, তাই সবার উচিৎ এই ধরণের উপদেশ থেকে বিরত থাকা।

এখন আসি আসল কথাতে, চিকিৎসা এমন একটি অধিকার যা সকল নাগরিকের মৌলিক অধিকার হিসাবে গন্য কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশের ১৭ কোটি মানুষের মধ্যে অর্ধেকই সুচিকিৎসা থেকে বঞ্চিত। ভালো চিকিৎসক আর চিকিৎসা সব শহর কেন্দ্রিক আরো বেশী ঢাকা কেন্দ্রিক, ডাক্তারি পাশ করেই শহরে চাকরি করার জন্য যুদ্ধ করে কিন্তু বড় শহর ছাড়া যেন দেশে আরো মানুষ গ্রামে গঞ্জে বাস করে তা তারা যেন জানেই না। সরকার প্রতি বছর কোটি কোটি টাকা খরচা করে গ্রামে গঞ্জে হাসপাতাল নির্মানে আর ডাক্তাররা প্রতিযোগিতা করে শহরে থাকতে, তাদের এই প্রতিযোগিতার কারণে গ্রামাঞ্চলের হাসপাতাল গুলোর জন্য আনা দামি চিকিৎসা সরঞ্জাম গুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে, গরীব জনসাধারণ চিকিৎসা না পেয়ে বেশীরভাগ মরে না হয় শহরে আসে মরার জন্য, হয়ত আপনাদের মনে প্রশ্ন আসছে শহরে এসে কেন মরবে? গ্রামের মানুষ যখন শহরে আসে তখন গ্রামের চাইতে শহরের ডাক্তার তাদের সেলামি নেয় দশ গুণ বেশি, গ্রামে ডাক্তারের ভিজিট ২০০ টাকা আর শহরে হয় ১০০০ নয়তো ২০০০, সাথে জ্বর হলেও কমিশন বাণিজ্যের কারণে বিভিন্ন টেস্ট দেবে তাও ডাক্তারের নির্দিষ্ট ল্যাবে টেস্ট গুলো করতে হবে না হলে ডাক্তার বাবু কমিশন পাবে কই? আবার ঔষধেও হিসাব আছে ডাক্তার বাবুদের, বিভিন্ন ঔষধ কোম্পানি গুলো ডাক্তারদের কমিশন দেয় আর ডাক্তার কমিশনের লোভে শুধু মাত্র সেইসব ঔষধ লিখবে যে সবে কমিশন পাওয়া যায়।

আসুন ঔষধ সম্পর্কে কিছু জানি। দেশে যেমন অনেক বড় বড় ঔষধ কোম্পানি আছে তেমনি ছোট ছোট ঔষধ কোম্পানিও আছে আর এই শিল্পের বাজারে ঠিকে থাকতে তারা আশ্রয় নেই ধোঁকাবাজির, মনে করুন স্কয়ারের এন্টাসিড ঔষধের দাম যদি ৩৫ টাকা হয় তবে অন্য কোম্পানির একি ঔষধের দাম ৫৫ টাকা কিন্তু কাজটা একি আর ডাক্তার যখন ঔষধ লিখবে তখন দাম বেশিটারই নাম লিখবে, কম দামিটার নয় কারণ ঐ কমিশন।  
আবার বিভিন্ন কোম্পানি ভেজাল ঔষধো বাজারে প্রচলিত আছে যা কাজে তো আসেনা উল্টা ক্ষতি করে বেশি, সুতরাং ঔষধ কেনার আগে ঔষধ কোনটি কেমন, একি সিরিজের ঔষধ কোনটার কি দাম তা বুঝে শুনে কেনা উচিত আর এই সাথে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ ঔষধ কেনার আগে এর উৎপাদনের তারিখ আর গুণাগুণ শেষ হওয়ার তারিখ দেখে ঔষধ কিনুন, কারণ এক্সপায়ারড বা সময় শেষ হয়ে যাওয়া ঔষধ খেলে আপনার যে কোন ক্ষতি সাধিত হতে পারে আর মৃত্যু, তা তো অবশ্যই হতেও পারে।

এখন আসুন চিকিৎসা আর চিকিৎসক নিয়ে আলাপ করি কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের চিকিৎসা ব্যবস্থার অবস্থা বড়ই করুণ যদিও প্রতিবছর হাজারো চিকিৎসক মেডিকেল কলেজ থেকে পাশ করে বের হলেও সাধারণ মানুষের কাছে চিকিৎসা কিন্তু সোনার হরিণের মতো, এমনকি দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী, এমপি হতে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য বিদেশের শরণাপন্ন হতে হয়, প্রশ্ন থাকতে পারে দেশে এতো এতো চিকিৎসক থাকতে কেন বিদেশে যেতে হয় চিকিৎসার জন্য? যেতে হয় ভাই যেতে হয় কারণ আমাদের চিকিৎসকরা (বেশির ভাগ) মেডিকেল কলেজ থেকে পাশ করার পর আর পড়াশুনা করেননা, তারা নিত্যনতুন রোগিদের চিকিৎসা করে করে হাত পাকান কিন্তু চিকিৎসা শাস্ত্র যে দিন দিন উন্নত হচ্ছে তা কিন্তু তারা জানেননা অথবা জানলেও মানেননা কিন্তু অন্যান্য দেশের চিকিৎসকরা উন্নত চিকিৎসা বিষয়ক সেমিনার, কনফারেন্স, ট্রেনিং নিয়ে ব্যস্ত থাকেন সব সময় আর আমাদের দেশের চিকিৎসকরা তখন ব্যস্ত থাকেন টালা গুনতে, রোগি বাঁচল কি মরলো তাতে তাদের কিছুই যায় আসেনা আর এতে আমাদের মৌলিক অধিকার যে খর্ব হচ্ছে তাতে তাদের আর আমাদের সরকারের কিবা আসে যায়, মানুষ মরলেই যেন দেশের উন্নতি হবে কিন্তু সরকারের বুঝা উচিত এই দেশ উনারা চালান ঠিকই কিন্তু এই জনগণ ছাড়া উনাদের শাসন অচল।

আমার মতামত হলো, সরকারের উচিত চিকিৎসা শাস্ত্র আর চিকিৎসকদের জন্য কঠিন আইন করা যাতে  
১) এইসব চিকিৎসক প্রতিবছর উন্নত চিকিৎসা বিষয়ক ট্রেনিং, সেমিনার সহ বিভিন্ন ভাবে নিজেদের জ্ঞান বাড়াবেন আর তাতে আমাদের দেশের চিকিৎসা শাস্ত্রের উন্নয় সম্ভব হবে।  
২) চিকিৎসকরা যেন বাধ্যতামূলক নিত্যনতুন মেডিকেল জার্নাল পড়েন তার ব্যবস্থা করা, এতে উন্নত বিশ্বে নতুন ধরণের কি চিকিৎসা ব্যবস্থা আসছে তা জানতে ও বুঝতে পারেন, শিখতে পারেন।  
৩) সকল চিকিৎসককে বাধ্যতামূলক প্রতি সপ্তাহে বিভিন্ন গ্রামাঞ্চলের হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্র গুলিতে নিজে উপস্থিত থেকে চিকিৎসা করতে হবে এবিং নির্ধারিত ওইসব দিনে রোটেশনের চিকিৎসকরা যেন শহরে থাকতে না পারেন তার ব্যবস্থা করা।  
৪) চিকিৎসা নিতে গিয়ে ভুল চিকিৎসায় কোনো রোগী মারা গিয়েছে বলে প্রতিয়মান হলে উনার বিরুদ্ধে সঠিক তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনা।  
৫) দেশে যত হাতুড়ে ডাক্তার, অবৈধ ডাক্তার আছে তাদের কঠিন শাস্তির আওতায় আনা।  
৬) ডাক্তারদের জন্য নির্ধারিত ফিসের কঠিন আইন করা।  
৭) একি সিরিজের সকল কোম্পানির ঔষধের মূল্য একি নির্ধারণ করা।  
৮) দূরারোগ্য ব্যধির ঔষধ প্রস্তুতকরণের ব্যবস্থা নেওয়া যাতে দেশে এর মূল্য সল্প হয় তার ব্যবস্থা নেওয়া।  
৯) দেশেই বিভিন্ন ঔষধ প্রস্তুত পূর্ব গবেষণার ব্যবস্থা গ্রহণ করা, এছাড়া বিভিন্ন ঔষধের প্রস্তুত মালিকানা কিনে নেওয়া যাইতে পারে আর এতে দেশীয় ঔষধ শীল্প আরো উন্নত হবে বলে আশা রাখি।  
১০) বিভিন্ন ঔষধের কোম্পানি গুলো, প্যাথলজিকাল ব্যবসায়ীরা যেন কোন ডাক্তারদের কোনো ধরণের কমিশন দিতে না পারে তার জন্য আইনি ব্যবস্থা সরকার নিতে পারে।

এছাড়াও সরকারি উদ্দোগে সকল হাসপাতাল গুলিতে যে সব চিকিৎসা সরঞ্জাম বিদেশ থেকে আনা হয় তার মূল্য সরাসরি প্রস্তুতকারক হইতে জানা যাতে সঠিক দামে তা কেনা যায়। সরকারের উচিত তার নাগরিকেরা সঠিক চিকিৎসা পাচ্ছে কিনা তা জানা আর নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষনে যাবতীয় সকল ব্যবস্থা নেওয়া।

আপনাদের অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।

সমাপ্ত।
