# মৌন শব্দ

- Author: [রিতু জাহান](https://sonelablog.com/author/mounata/)
- Published: 2017-06-12T06:12:31+00:00
- Updated: 2017-06-12T15:46:28+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%8c%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6/

---

জীবন চলার পথে ধ্বংসলীলার মতো যে সময়গুলো পাশ কাটিয়ে যায়,  
ছুঁয়ে যায় ভেঙে দিয়ে যায় সবকিছু।  
আমার চোখের অতলস্পর্শ গভীরতায়  
সে সব দৃশ্যপট ভাষাহীন বাণীর মতো স্তব্ধ হয়ে থাকে,  
যেন এক নিথর সায়র।  
আমি যেন শ্মশানের বুকে জ্বলে থাকা কম্পিত ঐ মৃৎ প্রদীপের মতো।  
হঠাৎ ঝড়ের মাতামাতিতেও নিভু নিভু করেও জ্বলতে থাকি।

,,,,,,,,মৌনতা,,,,,,,,  
১২/৬/১৭.

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%8c%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6/#comments
