# মৌন বিকেল

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2020-07-08T15:11:52+00:00
- Updated: 2020-07-08T15:14:25+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%8c%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2/

---

সূর্যটাও আজ খেলা শিখে গেছে

তাপ পরিত্যক্ত ঘোষণা করে খেলে

আমার পাঁজর ভাঙার গুঞ্জন উঠে না।

.

বিষণ্ণ একটা সীমানা মেপে নেই

কাউকে বলিনি; অথচ ডাক দেই

দীর্ঘ নীরবতার শোক ভাঙা রোদে

ভুল বানানে বার্তা পাঠাও

              ‌‌                 :ডাক দিয়ো না।

.

দীর্ঘকালীন ক্লান্ত চোখে ভুলে যাই

ভুলে যাও আমাকে সময়ের অপেক্ষায়

আবার সেই বার্তা পাঠাও

                                :ডাক দাও এখন।

.

এভাবেই সূর্যালোকে মেঘের খেলায়

রোজ এক ভুল নামকরণের স্বপ্ন মাখি,

ডাক দিয়ো

         আমি ডাক দেই

                       তুমি ডাক দাও

চিরায়ত সংগীতের বিশেষ বাক্যালাপে-

তোমার আমার ভুলে ভরা ঠাসা ঠাসা প্রেম।

**[ছবিটি ব্লগ থেকে নেওয়া]**

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%8c%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2/#comments
