# মৌনতা

- Author: [সুরাইয়া পারভীন](https://sonelablog.com/author/sparvin19/)
- Published: 2020-01-02T07:32:19+00:00
- Updated: 2020-01-02T09:30:13+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%8c%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be-2/

---

তুমি কি ভাবো আমারে?  
রাখো কি সংগোপনে স্বযত্নে?  
ভালোবাসো কি হৃদয় দিয়ে?  
ছুঁয়ে থাকো কি সবার অলক্ষ্যে?  
এমনি কতশত প্রশ্ন মনে-  
সজোরে ঝংকার তোলে,  
আঁকিবুঁকি খেলে হৃদয় ক্যানভাসে,  
তোমারই নির্বাক নিঃস্তব্ধতার কাছে-  
চাপা পড়ে যায় আমার কৌতূহল যতো,  
পাওয়া হয়ে ওঠে না আর কোনো উত্তর,  
অবশেষে মেনে নিতে হয় তোমার মৌনতা।  
জানি না সত্যি কিনা মৌনতা সম্মতির লক্ষণ?

 

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%8c%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be-2/#comments
