# মৌণ অভিসার

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2022-10-03T17:37:14+00:00
- Updated: 2022-10-03T17:37:14+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%8c%e0%a6%a3-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0/

---

 

তোমার চুপি চুপি মৌণ অভিসার

নিরব বার্তার  জানান দেয় মনে

হৃদাকাশে মেঘ জমেছে  গাঢ়

উষ্ণতার স্পর্শে ঝরে পড়বে

অঝর ধারায়, এই বুকে

ভালবাসার বৃষ্টি হয়ে ।

আমার নিবিড় স্পর্শে তুমি

জেগে উঠতে চাও, প্রতিনিয়ত

শিরায় উপশিরায়, রন্ধ্রে, ধমনীতে

একাত্বতার অন্তমিলে  ।

আমার সুবাসে বিকশিত হতে চাও

গহীনের আরো গভীর গহীনে

অনুভুতির উপলব্ধির জোয়ারে ।৷

আমার আলপনায় তুমি ভেসে উঠো

ভিতর,  বাহির অন্তর, মনের প্রান্তর

আমিও ছুঁয়ে যাই গোপন অভিসারে

তোমার চিবুক,  তোমার অধর

ভালবাসার উতালা হাওয়ায় ।।

 

রচনা কাল ঃ ০৩/১০/২২

ঢাকা

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%8c%e0%a6%a3-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0/#comments
