# মোহ হতে মোহনায়

- Author: [রকিব লিখন](https://sonelablog.com/author/rokib-likhon/)
- Published: 2013-11-02T18:18:14+00:00
- Updated: 2013-11-02T18:18:14+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-4/

---

পৃথিবীর পথে; দিশেহারা নাবিকের মত  
ভাসমান জীবনের স্রোতে অনন্ত যাত্রার মাঝে  
ঠিক একটি বিন্দুর চিহ্ন পালটে দিল আমাকে  
বিন্দুর বর্ষণে সৃষ্টি সিন্ধু; অবারিত জল

আমার জীবন ভাসে সিন্ধুর থই থই ভালবাসায়  
সিক্ত হৃদয়ের স্পর্শে কাঁপি আমি; আমার স্বপন  
আনাগোনা করে পৃথিবীর পথে; আনন্দ উল্লাসে  
মোহময়ী কল্পনার নড়াচড়া আমার ভিতর

চেতনের মাঝে অবচেতন; তোমার অনুভব  
আর পারি না ধরে রাখতে নিজেকে অবরোধে  
মিলনের ধাবমান সুখ ছুটে চলে ঝর্ণার মত  
তোমার দিকে; মোহ হতে মোহনায়…..

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-4/#comments
