# মোহ সংখ্যা

- Author: [রকিব লিখন](https://sonelablog.com/author/rokib-likhon/)
- Published: 2013-11-08T17:29:34+00:00
- Updated: 2013-11-08T17:29:34+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/11/000006-150x150.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/11/000006.jpg)  
বলতো মোহ এক  
বুকের রক্তে এঁকেছি ছবি  
চেয়ে তুই দেখ ॥  
বলতো মোহ দুই  
সেই ছবিটা বুকের মাঝে  
কেমনে আমি ছুঁই ॥  
বলতো মোহ তিন  
সেই ছবিটা দেখে দেখে  
কাটে আমার দিন ॥  
বলতো মোহ চার  
দূরে থাকার এত জ্বালা  
সয় না তো আর ॥  
বলতো মোহ পাঁচ  
আমার জন্য একটু সময়  
দেনা তুই আজ ॥  
বলতো মোহ ছয়  
এমন করলে তোর সাথে  
প্রেম কেমনে হয় ॥  
বলতো মোহ সাত  
তোর ভাবনায় কাটে আমার  
এখন দিন রাত ॥  
বলতো মোহ আট  
বুঝিস না কেন তোর বুকেতে  
আমার প্রেমের ঘাট ॥  
বলতো মোহ নয়  
আমার কাছে আয় না তুই  
নাই কোন রে ভয় ॥  
বলতো মোহ দশ  
একবার তুই আমার পাশে  
শান্ত হয়ে বস ॥

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/#comments
