# মোবাইল ফটোগ্রাফি (পর্ব ০২) মাইক্রো লেন্স তৈরী

- Author: [সঞ্জয় কুমার](https://sonelablog.com/author/sanjoy-kumar/)
- Published: 2016-05-16T17:21:53+00:00
- Updated: 2016-05-16T17:21:53+00:00
- Category: [অন্যান্য](https://sonelablog.com/category/misc/others/), [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%ab%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a7%a6%e0%a7%a8/

---

কেমন আছেন সবাই ?

নতুন প্রযেক্ট নিয়ে ব্যাস্ত থাকায় এই পোষ্ট টি দিতে একটু দেরী হল । আমার মতো যাদের ফটোগ্রাফি নেশা তাদের জন্যই এই পোষ্ট । মোবাইলে মাইক্রো ফটোগ্রাফি আপনাকে এনে দেবে ছবি তোলার ক্ষেত্রে নতুন এক অভিজ্ঞতা ।তাছাড়া নিজের হাতে তৈরী জিনিস ব্যাবহারের মজাই আলাদা । তবে চলুন শুরু করি । আপনাদের কাজের সুবিধার্থে প্রতিটি আইটেম এর সাথে বিস্তারিত লিংক দেয়া আছে ।

প্রয়োজনীয় মালামাল  
১) [ডোর ভিউয়ার](http://www.hafele.co.uk/shop/Images/Details/95900042P1.JPEG) ( যে কোন হার্ডওয়্যারের দোকানে পাবেন ৫০ থেকে ১০০ টাকার মধ্যে ) ।  
২) মোবাইলের বাদ দেয়া [ব্যাক কভার](http://image.dhgate.com/albu_332422212_00/1.0x0.jpg) । (অবশ্যই আপনার মোবাইলের উপযোগী হতে হবে )  
৩) [DENDRITE](http://www.dendriteadhesive.com/admin/modules/functionwise_image/image/10.jpg) অথবা এজাতীয় আঠা ( ইলেকট্রনিক্স এর দোকানে পাবেন )  
৪) [রেত](http://i.ebayimg.com/00/s/MTU1OVgxNjAw/z/e4IAAOSwg3FUm~E5/$_35.JPG?set_id=880000500F) ( কাটার জন্য , আপনি এখানে অভিজ্ঞ কারও সাহায্য পরামর্শ নিতে পারেন । আমি নিজেই করেছিলাম । এটা কাঠ মিস্ত্রী দের কাছে পাবেন )  
৫) বুদ্ধি 😀 (এটার জন্য তো আমি আছিই , কাজ শুরু করুন । কোন কিছু না বুঝলে কমেন্টে আলোচনা করবো )

( পোষ্টের শেষে আপনাদের সুবিধার্থে একটা ভিডিও দেয়া আছে ওটা দেখে নিতে পারেন )

কাজের ধাপ  
১) প্রথমে ডোর ভিউয়ার টি প্যাচ খুলে ফেলুন এবং রেত দিয়ে সামনের অংশ কেটে ফেলুন। কাটার পর ডোর ভিউয়ারের মধ্যে চারটি লেন্স পাবেন । এর মধ্যে থেকে একটা লেন্স ম্যাগনিফাইনিং গ্লাসের মত । আমরা ওটা নিয়ে কাজ করব ।

২) এখন আপনার মোবাইল অনুযায়ী ব্যাক কভার নিন । আমার কাছে পুরনো ব্যাক কভার ছিল নতুন কেনা লাগেনি । মনে রাখবেন আপনার লেন্স টা যত বড় হবে আপনি ফোকাসিং এরিয়া তত কম পাবেন । তবে সবচেয়ে ভাল হল ক্যামেরার সাইজের লেন্স ব্যাবহার করা । এখানে উল্লেখ্য আপনার মোবাইলের ক্যামেরা কমপক্ষে 8MP এবং অটো ফোকাসিং থাকতে হবে ।

৩) এবারে আপনার মোবাইলে ব্যাক কভার টি লাগিয়ে নিন । লেন্সটি ক্যামেরা বরাবর একদম মাঝখানে বসায়ে স্থির করুন । এবং লেন্স টি আঠা দিয়ে ব্যাক কভারের সাথে লাগিয়ে দিন ।

আঠা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন ।

এবারে নিজের তৈরী এই মাইক্রো লেন্স টি নিয়ে শুরু করেদিন মাইক্রো ফটোগ্রাফি ।

[!\[s (1)\](http://sonelablog.com/wp-content/uploads/2016/05/s-17.jpg)](http://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%ab%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a7%a6%e0%a7%a8/s-1-2/) [!\[s (14)\](http://sonelablog.com/wp-content/uploads/2016/05/s-141.jpg)](http://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%ab%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a7%a6%e0%a7%a8/s-14-2/)

 

প্রয়োজনে এই [ভিডিও টিউটোরিয়াল](https://www.youtube.com/watch?v=9EPpVmImqK4&feature=share) টি দেখে নিন ।

[How to make Macro-Lens for your Smartphone (Bangla version)](https://www.youtube.com/embed/9EPpVmImqK4?feature=oembed)

ধন্যবাদ সবাইকে । :=  :=

[মোবাইল ফটোগ্রাফি (পর্ব ০১)](http://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%ab%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf/)

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%ab%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a7%a6%e0%a7%a8/#comments
