# মে ডে মে ডে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-04-04T08:57:46+00:00
- Updated: 2021-04-04T08:58:27+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%87/

---

 

মন-ভারী করা দুঃসংবাদ, আবার-ও,  
দুশ্চিন্তা শঙ্কা পুনর্বার,  
কী হবে কী হবে-না, করোনা কালে;

একাকীর ঘরে বসবাস, সকালে সন্ধ্যার অবসন্ন মন,  
দু’চারটে মামুলি আলাপ, একটু খানি কলমি ভাষা,  
আলেয়ার মত হলেও  
এক বুক নির্মল বাতাস চুরি করে একটু ছুঁতে চাওয়া;  
নীল নীলের ঐ আকাশ।

কপালে ভাঁজ ফেলে নিজেকে-ই বলি  
কাছে এসো-না, একটু দূরে না-ছোঁয়া দূরত্বে,  
সামাজিক নিরাপত্তা মেনে মেনে;

সেই এক-ই বৃত্তায়ন, তাকাবো কী তাকাবো-না,  
হাসবো কী হাসবো-না, দেখে ও না-দেখার ভান;

তবুও বলি,  প্লিজ হ্যাভ এ মিট !  
সবুজের নির্মল বাতাসে, করোনা এড়িয়ে;

বিবশ স্নায়ুতে-ও চিৎকার করে বলতে ইচ্ছে করে  
মে ডে, মে ডে, মে ডে;

ছবি নেটের।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%87/#comments
