# মেয়ে

- Author: [সাদিয়া শারমীন](https://sonelablog.com/author/sadia-sharmin/)
- Published: 2020-02-04T12:38:34+00:00
- Updated: 2020-02-04T15:06:04+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87/

---

 

এ্যাই মেয়ে, বৃষ্টিতে ভিজেছিলে?  
রেখেছিলে চোখ খোলা জানালায়?শুনেছিলে কি বৃষ্টির ছন্দ?  
পেয়েছিলে মাতাল করা সোঁদা মাটির গন্ধ?

ও মেয়ে, কান পেতেছিলে বাতায়নে?  
কেউ কি এসে যায়নি বলে, চুপি চুপি?  
ভালবাসি, ভালবাসি।

এই যে মেয়ে, তুমি কি একটু ভাবুক হবে?  
আলতো পায়ে মেঘ কে ছোঁবে?  
মেঘের জলে পা ভিজিয়ে,  
মেঘ বাহনে দূরের দেশে  
পালিয়ে যাবে চুপটি করে?

মেয়ে তুমি হাসতে জানো?  
মন খারাপের কান্না করো?  
অভিমানের ঝাঁপি খুলে  
রাত্রি জাগো একলা বসে?

আচ্ছা তোমার বন্ধু আছে?  
দু’হাতে যে আগলে রাখে?  
সেই মানুষটার বুকের ওমে  
জীবন কাটে নিশ্চিন্তে?

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87/#comments
