# মেলেনি

- Author: [হৃদয়ের স্পন্দন](https://sonelablog.com/author/hridoyerspondon/)
- Published: 2014-11-09T18:06:54+00:00
- Updated: 2014-11-09T18:06:54+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8%e0%a6%bf/

---

কখনোই ভেবে চিন্তে কবিতা হয়নি আমার  
যেমন তোমার প্রেমে পড়া  
সারারাতের জমানো কথা গুলো ভুলে যেতাম  
যখন শুনতাম সে রিনঝিন গলা

শত রাত নির্ঘুম কাটিয়েছি  
নির্ঘাৎ কাল বলে দেবো সব  
কত বিকেলে বসেছি একা ছাদের ওপ্রান্তে  
ওপাশের ছাদে আসবে বলে  
নাটাই নিয়ে টানা  
জানো ক্লান্ত হয়ে হাল ছেড়েছি  
তবু তোমার ছাদে ঘুড়ি টা পরেনি  
আমি অসহায় আমি অবলা হয়ে  
জিজ্ঞাসু নয়নে তাকিয়েছি আকাশে  
স্রষ্টা কে করেছি প্রশ্ন  
তিনি আমায় পাঠিয়েছেন কি জন্য

উত্তর মেলেনি আমার  
মেলেনি ভালোবাসা  
আজো রয়েছি একা  
কভু যদি আসো  
হয় যদি দেখা

---

Comments: 7 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8%e0%a6%bf/#comments
