# মেলেনি

- Author: [হৃদয়ের স্পন্দন](https://sonelablog.com/author/hridoyerspondon/)
- Published: 2015-03-12T16:53:21+00:00
- Updated: 2015-03-12T16:53:21+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8%e0%a6%bf-2/

---

উত্তর মেলেনি মেয়ে  
ভালোবাসার প্রতিদানে ছলনা কেনো দিলে;  
উত্তর মেলেনি মেয়ে  
দেবী সেজে কেনো শয়তানের আশ্রয় নিলে।

উত্তর মেলেনি পৃথিবীর বুকে  
আইসিস কিংবা ফিনিক্সের কাছে  
উত্তর মেলেনি আজো  
মরুভূমি কিংবা মেরুর বুকে।

সবুজ প্রান্তরে কিংবা মহাসাগরে  
উত্তর মেলেনি অতল জলের দেশে;  
উত্তর খুজতে যখন বারমুডা ট্রায়াঙ্গলে  
বালক হারালো রহস্যের অতলে।

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8%e0%a6%bf-2/#comments
