# মেয়াদোত্তীর্ণ শোক

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2019-07-31T09:09:45+00:00
- Updated: 2019-07-31T09:09:45+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%95/

---

সুন্দর লাগে যেন আকাশপুরীর নীলিমা  
চশমার ফ্রেম যোগ করে আরো অনন্যা  
এগিয়ে- তুমিময় সীমান্তে সৌন্দর্য চর্চার উল্লাস।

ন্যাকামোর কর্ণধার আগাম বার্তা শোনায়  
চশমার প্রেরক অত্যাধুনিক পণ্য পাঠায়  
দিনশেষে- সব বৃক্ষের গোড়ায় উর্বরতার ঘাটতি।

যৌথ বাসনাতে শক্তি হয় আমদানি রপ্তানি;

দেহ ঝুলবে- অতীত হয়ে দোষারোপের স্মৃতিতে  
বিচার হবে- কিসের অরক্ষিত দুগ্ধবতী রাষ্ট্রে?  
হারিয়ে- আবার কারা গরম গরম ভুল করে?

শোকের কঙ্কাল এখন  
কাতর চোখে ঘুমায়; যার তাঁর হিমঘরে।

নেত্রকোনা, ময়মনসিংহ।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%95/#comments
