# মেড ইন বাংলাদেশ…যেন জড়িয়ে থাকে আমায়,

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2017-08-12T13:16:33+00:00
- Updated: 2017-08-12T21:51:10+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- Tags: মেড ইন বাংলাদেশ
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a1-%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%af%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%9c%e0%a7%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87/

---

কানাডার টরন্টো, মন্ট্রিল বা অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্নের বড় বড় শপিং কমপ্লেক্সে যখন যাই কিছু কেনা কাটা করিই। নিজের, পরিবারের সকলের, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের জন্য টুকটাক কেনাকাটা করতেই হয়। শপিং করতে গিয়ে একটি নিয়ম যেন অলিখিত ভাবে আমার উপর স্থায়ী ভাবে আসন গেঁড়ে বসেছে।

![](http://sonelablog.com/wp-content/uploads/2017/08/IMG_20170804_134408.jpg)

মেগা শপিং স্টোর গুলোতে প্রবেশ করেই প্রথমে ছুটে যাই গার্মেন্টস এলাকায়। সুসজ্জিত ভাবে সাজানো থাকে প্যান্ট, শার্ট, টি-শার্ট। এলোপাতাড়ি দেখতে থাকি, নিঃশ্বাস দ্রুত হয়ে যায়। খুঁজতে থাকি, স্টিকার গুলো একটার পর একটা। অবশেষে পেয়ে যাই। এইত ‘ মেড ইন বাংলাদেশ ‘ লেখা দেখছি। আমার দেশ, আমার প্রিয় স্বদেশ, আমার জন্মভূমি থেকে এসেছে এসব।

![](http://sonelablog.com/wp-content/uploads/2017/08/IMG_20170804_133654.jpg)

হাতে নেই শার্ট, টি-শার্ট, প্যান্ট, হুডি। বুকে জড়িয়ে ধরি। নাক, মুখে চেপে ধরি, নিঃশ্বাস নেই- আমার স্বদেশের ঘ্রাণ যেন পাই আমি। ট্রায়ালের নামে গায়ে দেই অতি দ্রুততায়। আমাকে যেন জাপটে ধরে আছে আমার দেশ, আমার জন্মভূমি, আমার মা। আমার অবস্থান ভুলে যাই আমি, চোখ বন্ধ করে স্পষ্ট অনুভব করি, বৃষ্টি পরছে আমার বাড়ির টিনের চালে, ইলিশ মাছ রান্না হচ্ছে আমার বাড়িতে, মা ডাকছে আমাকে রান্নার পরে তেলে ভেজে রেখেছেন দু-টুকরো করকরে মচমচে।  
আমি হারিয়ে যেতে যেতে অনুভব করি, সুগন্ধায় সূর্যোদয়, ঘাসে শিশির বিন্দু, ধানসিঁড়িতে সূর্যাস্ত, খেজুর গাছ তলায় রসের নেশা জাগানিয়া পাগল করা গন্ধ,

![](http://sonelablog.com/wp-content/uploads/2017/08/IMG_20170804_133711.jpg)

রাজনৈতিক নেতা/আমলা দ্বারা শোষিত, ঘুষ- দুর্নীতিতে আচ্ছন্ন, অপরিচ্ছন্ন, অব্যবস্থা, অনিরাপদ দেশটিকে জগতের সেরা দেশই মনে মনে হয়। অভাগা দেশটির জন্য অপরিসীম মায়ায় চোখ ভিজে যায়,  
আমার সোনার বাংলা…… আমি তোমায় ভালবাসি……

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a1-%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%af%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%9c%e0%a7%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87/#comments
