# মেঘ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2015-06-20T22:49:53+00:00
- Updated: 2015-06-21T00:50:36+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98/

---

মেঘেদের দীঘল চোখে  
জ্যোৎস্নার হাতছানি,  
হোক না তা ক্ষণিকের ঝিকিমিকি।  
উঁচু পাহাড়ি কোল ঘেসে  
বাতাসি হাওয়ায় ভেসে  
অনুষ্টুপ ছন্দে,  
দিনমান ঘুরে ফিরে কী দেখ? কী ই বা কর !  
পেঁজা তুলোর বেশে বা  
গোমরা মুখে কলসি কলসি পানি বয়ে,  
কোথা ফেল? কোন উর্বরতায় বাঁশি বাজাও?  
মেঘ, তুমি কী ‘মেহ্জাবীন’?

---

Comments: 36 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98/#comments
