# মেঘের শাবক

- Author: [পাগলা জাঈদ](https://sonelablog.com/author/pagla-jayed/)
- Published: 2014-10-27T09:19:15+00:00
- Updated: 2014-10-27T09:19:15+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%95/

---

ভেসে যায় মেঘের শাবক,  
ভেসে যায় আবেগের দল,  
ভেসে যায় শরতের ঘ্রাণ,  
প্রাণহীন প্রজাপতি- জীবনের জল।

পাখি অবিচল-  
আকাশ কি লাশকাটা ঘর?  
নেউলে’রা ইতি-উতি চায়,  
ঝাউবনে অগোছাল- ফড়িং বাসর।

হেসে খুন বোকা ঈশ্বর!  
হেসে ওঠে ফেলে আসা সুখ,  
বালিকা সে নারী হবে আজ,  
কুড়ে ঘরে ভালবাসা অনাথ -বিমুখ।

ভীষণ অসুখ  
ঝিঙেফুল অত:পর ফোঁটে,  
কোল জুড়ে হাসে ঈশ্বর  
শুকিয়েছে স্তন, অনাহারী তটে।

মোহিনী’র পটে  
উনুন যে ভাদ্রে’র ছবি,  
কিষাণ সে ঋণের প্রেমিক  
ভেসে যায় সভ্যতা –  
ভেসে যায় কবি।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%95/#comments
