# মেঘের বুকে শুভ্রতা।

- Author: [রিতু জাহান](https://sonelablog.com/author/mounata/)
- Published: 2016-07-06T07:18:18+00:00
- Updated: 2016-07-06T14:48:12+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- Tags: মেঘ ও পাখি
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%be%e0%a5%a4/

---

আকাশের বুক চিরে, কালো মেঘের চোখের কোণ ঘেসে,  
কোনো এক আলোর ঝলকানি পেয়ে  
উড়ে গেল যে বক পাখি,  
তার সেই শুভ্রতায় আমি তোমাকে দেখেছিলাম।

তুমি মেঘ চেয়েছ, আমি এক চিলতে রোদ ঢেলে দিয়েছি হয়ত,  
আমিই মেঘ চেয়েছি  
তুমি দিতে চেয়েছ,  
এক চিলতে সোনালি রোদ।

[!\[beautiful-bird-birds-cloud-clouds-Favim.com-284447\](http://sonelablog.com/wp-content/uploads/2016/07/beautiful-bird-birds-cloud-clouds-Favim.com-284447.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2016/07/beautiful-bird-birds-cloud-clouds-Favim.com-284447.jpg)

দেখা হয় না তোমার সাথে, প্রতিনিয়ত প্রতিক্ষণ,  
ভেবে নাও, ভালোই তো আছি, কি আর প্রয়োজন !

এক চিলতে রোদ্দুর আমার,  
আমার আকাশেই বড় বেমানান।

সাদাকালো ঐ মেঘের খেলায় বক পাখির নীড়ে ফেরা।

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%be%e0%a5%a4/#comments
