# মেঘের কোলে গীতি

- Author: [বোরহানুল ইসলাম লিটন](https://sonelablog.com/author/borhan081975/)
- Published: 2022-06-25T23:26:34+00:00
- Updated: 2022-06-26T00:37:37+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%97%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf/

---

চলেছে সাঁঝের বাটে গোধুলির বেলা;  
তটিনীর পাড়ে বসে  
দেখি আমি ভাব চষে  
কেমনে মেঘেরা বাঁধে বারে বারে ভেলা!

কি জানি কোথায় যায় তীরে না-কি নীড়ে!  
এই করে প্রেম লুট  
ফের হয় দল ছুট  
বারেক চায় না কেউ তবু পিছু ফিরে!

এমনই বুঝি বা হয় জীবনের গীতি!  
সুরেলা ব্যাকুল আশা  
বন্ধনে বাঁধে বাসা  
ছেড়ে গেলে থেমে যায় ক্ষীণ যা পিরিতি!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%97%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf/#comments
