# মেঘেদের বৃষ্টি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-04-10T09:05:00+00:00
- Updated: 2021-04-10T08:04:10+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf/

---

 

ধস্ত সময়ে বেহাল আমরা সবাই,  
ভেতরে শোরগোল তোলা লেখারা,  
নিরন্তর আনন্দ-বেদনার কলরোলে,  
লেখা-গ্রস্ত, লেখা-রোগগ্রস্ত হলেও  
কাটাচ্ছে প্রহর দিবা রাত্রির;

হতে পারে এ এক বিপুল অযথার পণ্ড শ্রম!  
আগাছার আঁকিবুঁকি! বিনাশী রেওয়াজ-রীতি,  
তুচ্ছাতিতুচ্ছ বিষয়-আশয় নিয়ে নিতান্ত সহজ-কঠিনে  
আঁকাআঁকি/লেখালেখির হামাগুড়ি, ভুল বানানে;  
হোক-না অজ্ঞানতা-জাত,অসীম শূন্যতার  
জগদ্দল পাথর-মগজে ও অস্থি-মজ্জায়।

হঠাৎ থেমে যাওয়া নদী ও অপেক্ষায় থাকে  
মেঘ মিনারের বৃষ্টি ও জোয়ার দু’কুলে;

ছবি নেট থেকে।

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf/#comments
