# মেঘেদের দস্যুতা

Author: ছাইরাছ হেলাল
Published: 2022-06-21
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a6%be/

সর্বস্বান্তের ক্ষতবিক্ষততাই এখন একান্ত জ্বলজ্বলে সত্য,  
এই দুর্যোগময় মুহূর্তে, নেমে আসছে প্যারাসুটে করে  
ঝাকঝাক বৃষ্টি, নিপাট উড়াল ভঙ্গিতে;

গাল ফুলিয়ে এঁকে-বেঁকে বইছে দুর্ধর্ষ নদী  
সুইং মুড এখন জলদস্যুতাতে,  
নির্বিকারের স্বতঃস্ফুর্তিতে মিশিয়ে দেবে  
মিশে যাবে ঐ দূর সমুদ্রের উত্তালে;

নিরাশ্রয়ের মাধুকরী! হা হতোস্মি!  
ধূসর, ঝানু ধুরন্ধর মেঘেদের সারি  
গুটি বাজিতে মত্ত/ব্যস্ত, ফুঁসে ওঠা নদীদের ঢেউ-জলে।

ধড়ফড় করা আলাভোলা নিরাশ্রয়ের গৃহস্থ আতঙ্কে ভ্যাবাচ্যাকা  
চড়ক চোখে, এ-কূল ও-কূল দুকূল-ই এখন চুরমার/ফকফকে  
মেঘ-বৃষ্টির গোলকধাঁধার সংকেতে সংকেতে।

ছবি নেটের।
