# মেঘেদের আকাশ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-04-14T11:44:49+00:00
- Updated: 2021-04-15T03:29:51+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6/

---

 

আকাশ-মেঘে লেখা থাকে বৃষ্টির ঠিকানা,  
কোথায় কোন দূরে, কাছে, কখন কোথায়  
কতটুকু ঝরবে,অঝোর হলেও।  
এই/এর প্রতিলিপি দেখা যায়, পড়া যায়,  
মুখস্থ বা লিখে রাখা যায় না।

কিলবিল করা কীটেরা শুধুই স্বার্থ-ছিদ্র খুঁজে বেড়ায়  
নিজের/নিজেদের অনুকূলে;  
পঙ্খিরাজ ভেবে ডানা মেলে আকাশের গায়ে।  
আকাশ! সে তো দুরস্ত, সাবধানতা গুড়ো করে  
বিছানো শুধুই চারিদিক জুড়ে;,

ঝর্ণার মত উচ্ছলতায় অমর বুদবুদ,  
জোনাকির ঝাঁক, ধ্রুবতারার মত জ্বলে থাকে,  
অকস্মাৎ মেঘেরা নেমে আসে  
আগুনে বারুদ হাতে, বজ্রের বেশে;

উঁকি দেয় চাঁদ, সুখ-স্নানে।

ছবি নেটের।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6/#comments
