# মেঘফুল!

Author: নীলসাধু
Published: 2014-03-13
Category: অন্যান্য, কবিতা, বিবিধ, সমসাময়িক, সাহিত্য
URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2/

শুভেচ্ছা সবার জন্য!  
আপনারা জেনে আনন্দিত হবেন যে, ‘**এক রঙ্গা এক ঘুড়ি**‘র সাহিত্য-পত্রিকা “**মেঘফুল**” প্রকাশিত হচ্ছে আগামী পহেলা বৈশাখের দিনে!  
মেঘফুল এর প্রচ্ছদ এবং নাম-লিপি করছেন প্রচ্ছদ শিল্পী মোস্তাফিজ কারিগর।  
আশা করছি আগামী শনিবার তা আমাদের হাতে আসবে।

**এক রঙ্গা এক ঘুড়ি**‘র নিয়মিত সাহিত্য পত্রিকা ‘ঘুড়ি’ নতুন নামে আসছে ‘**মেঘফুল**‘ হয়ে।  
সম্পাদনা পরিষদ গঠন সহ আরও অন্যান্য কাজকর্ম চলছে। যথাসময়ে আমরা আপনাদের সকল আপডেট দিতে পারবো বলে আশা করছি।

বাংলা ব্লগ কমিউনিটির **এক ঝাঁক তরুণ ব্লগার/কবি/লেখক** এই সাহিত্য পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন তাই আমরা আশা করতে পারি এই উদ্যোগটি একটি ভিন্ন ধরনের দ্যোতনা সৃষ্টি করবে আমাদের মাঝে।

‘**মেঘফুল**‘ বিষয়ভিত্তিক সাহিত্য পত্রিকা হিসেবে নিজস্ব ধারায় তার চিহ্ন রেখে যাবার চেষ্টা চালাবে; তার চলার পথ হবে কিছুটা ভিন্ন! স্বকীয়তা, নিজস্বতা তৈরিতে সচেষ্ট থাকবো আমরা।

**৫ম বছরের বৈশাখী সংখ্যাটির বিষয় নির্ধারণ করা হয়েছে “বৈশাখ”।**  
‘মেঘফুল’ এর চলার পথে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছে এক রঙ্গা এক ঘুড়ি। সঙ্গে থাকুন আমাদের।

ধন্যবাদ।

বিজ্ঞাপন সহ যে কোন প্রয়োজনে যোগাযোগের জন্য মেইল করুন  
**meghphool@ekrongaekghuri.com**  
এই ঠিকানায়।

“মেঘফুল” এ আপনার অপ্রকাশিত (দৈনিক/সাহিত্যপত্রিকায়) লেখাটি পাঠাতেও এই ইমেইলটি ব্যাবহার করতে পারেন। মার্চ ২৬, ২০১৪ লেখা জমা দেবার শেষ সময়। লেখা প্রকাশের বিষয়ে সম্পাদনা পরিষদের সিদ্ধান্ত চূড়ান্ত।

[এক রঙ্গা এক ঘুড়ি ওয়েব লিংক](http://ekrongaekghuri.com/)
