# মেগালোডান

Author: পাগলা জাঈদ
Published: 2014-12-05
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%97%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%a1%e0%a6%be%e0%a6%a8/

আজ এতকাল পরে  
দু’টি কথা বলে গেলে হৃদয়ের ঘরে,  
যেন মোজান্মিক ছুঁয়ে গেল আরব সাগর  
ব্যাথা ঝর-ঝর  
ঝিঙের মাচায় গড়া ময়না’র ঘর।

সে দোলায় দুলে যাই ভুল  
বুকের জমানো স্মৃতি প্রেমের মাশুল,  
এক আকাশ ভালবাসা কৃষ্ণ গহবরে  
উঁকি দেয় ফের আজ এতকাল পরে।

জয় হোক ভালবাসা জয় হোক ক্ষোভ,  
প্রনয়ের লোভ,  
আমি যাব আলপথ ধরে,  
অপেক্ষা -তুমি আসবে,  
আজকের বাদে ঠিক বহুকাল পরে।
