# মৃদুস্বরে হাসি

- Author: [জাহাঙ্গীর আলম অপূর্ব](https://sonelablog.com/author/j/)
- Published: 2021-10-19T13:25:40+00:00
- Updated: 2021-10-19T13:25:40+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf/

---

- ছেলেবেলায় শুনেছি যে
  কত হাসির কথা
  সেই হাসির কি কথা বলা
  যাবে যথা’তথা।
-
- মৃদু হাসি আছে মুখে
  হাসি কত প্রকার
  জনে জনে আমি বলি
  আছে হাসির আকার।
-
- কারো মুখে অট্টহাসি
  কারো মুখে মৃদু
  কোন হাসিতে বলো আছে
  দৃষ্টিকারা জাদু।
-
- তেমন হাসি মুখ ওই আমি
  কিনতে চাই যে তবু
  এমন হাসি মুখ’কি ধরায়
  পাওয়া যাবে কভু।
-
- মৃদু হাসি মুখে আছে
  তারে লাগে ভালো,
  হোক না ধরার বুকে তিনি
  খুউব খুউব কালো।
- রচনাকালঃ
  ০৮/০৭/২০২১
  ৪+৪/৪+২

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf/#comments
