# মৃত্যু

- Author: [জাহাঙ্গীর আলম অপূর্ব](https://sonelablog.com/author/j/)
- Published: 2021-01-08T04:29:06+00:00
- Updated: 2021-01-08T04:29:06+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-3/

---

*আমি তো কোনো কিছুতে করি না ভয় *

*অন্যায়কারী পদতলে পিশায়ে মারি *

*সমালোচনা করি সম্মুখে*

*যদি আমার মাথায় মেশিন গান লাগানো থাকে *

*করি না তো আমি এই ধরার শত্রুর ভয় *

*যদি তাতে আমার মৃত্যু লেখা না রয়। *

*করি আমি এটাই ভয় *

*না যেন মৃত্যু অতি সহজ না ধরে আমায়। *

*যদি মৃত্যু আমায় স্বল্পকালে ধরে *

*দৃষ্টির অগোচরে রবে কত দেশ বিদেশ *

*আর কত কত রাজধান*

*বাকি রবে আর কত অজানা জ্ঞান*

*হবে না তো আমার স্বপ্ন পূরণ *

*কচি স্বপ্ন গুলো নিমেষেই পড়বে ঝরে *

*দেখবে না আলোর মুখ আমার নয়ন দিয়ে *

*ভেসে বেড়াবে শূন্য হাওয়ায় *

*কোনো স্থান পেয়ে। *

*হে সৃজনকারী, *

*তোমার কাছে আমার করজোড়ে এই নিবেদন *

*বিচরণের সুতো দীর্ঘ করো*

*আমি যেন আমার জীবনের অভিযান *

*করতে পারি পূরণ শুদ্ধ ভাবে। *

*আমি সেটাই করি ভয় *

*যেথায় আমার মৃত্যু লেখা রয়। *

*যদি আমি জানতে পারতাম *

*কবে শেষ হবে আমার এই ধরার বিচরণ *

*তবে সব আমি সাজিয়ে রাখব *

*কিন্তু সাজাবো না আমি বিষন্ন মন। *

*মৃত্যু বড় পাশবিক *

*অত্যাচার নির্যাতন নিপীড়ন থেকে *

*তাই আমি করি মৃত্যুকে ভয় *

*কঠিন মৃত্যু না যেন আমার না হয়। *

*যেহেতু আমি জীব *

*যতই করি ছলচাতুরী *

*পাব না তো রক্ষা তার কবল থেকে। *

*ওহে মৃত্যুর মালিক *

*তোমার কাছে আমার করজোড়ে এই নিবেদন *

*মৃত্যুকে আমি করি ভয় *

*সহজ মৃত্যু দিয়ে আমাকে ধরাতে থেকে করো ক্ষয়। *

*রচনাকালঃ *

*২০/০৮/২০২০*

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-3/#comments
