# মৃত্যু আসে

Author: খেয়ালী মেয়ে
Published: 2015-03-31
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a6%86%e0%a6%b8%e0%a7%87/

আমাদের মৃত্যু আসে-মাঠে ঘাটে পাট ক্ষেতে আলে,,,  
আমাদের মৃত্যু আসে-ঢাকা কুমিল্লা সিলেট বরিশালে,,,  
আমাদের মৃত্যু আসে –ঝোপে ঝাড়ে নদী নালা খালে,,,  
আমাদের মৃত্যু আসে-ফিলিস্তিনের গাজাতে বারুদের স্তুপে,,,  
আমাদের মৃত্যু আসে-সুডৌল ট্রাফিক আইল্যান্ডে ধুধু চরে,,,  
আমাদের মৃত্যু আসে-দাউ দাউ জ্বলন্ত অগ্নির নিষ্ঠুর ছোবলে,,,  
আমাদের মৃত্যু আসে-জাহাজ বোঝাই করে, কখনো বা প্লেনে চেপে,,,  
আমাদের মৃত্যু আসে-শত গ্লানি লজ্জায়, অপবাদ, অপমানে নিজ হাতে,,,

আমাদের মৃত্যু আসে-সুপরিকল্পিত নকশারুপে,,,  
আমাদের মৃত্যু বিউগলে বিউগলে যায় ডেকে……

(খেয়ালী মেয়ের মৃত্যুজল্পনা)
