# মৃত্যুর মিছিল

Author: সুপর্ণা ফাল্গুনী
Published: 2021-05-19
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2-3/

মর্ত্যে চলছে যমের হোলি খেলা,  
ছুঁয়ে দিলেই প্রাণ-পাখি আলিঙ্গনে জড়ায় মৃত্যুকে।  
স্বর্গ-নরক পরিপূর্ণ আত্মার কোলাহলে; পরকাল আজ অতি সন্নিকটে।  
সব দুয়ার বন্ধ করে যতই করো উৎসবের আয়োজন- হেম-পেয়ালা হাতে মুচকি হাসছে যমদূতের অধর জোড়া।  
চিতায় জ্বলছে সনাতনীয় শরীর; কবরে পুরছে খ্রিষ্টান, মুসলিমের দেহ;  
সমাহিত শরীর আর জেগে ওঠে না বহ্নিশিখায়, বৃষ্টির শীতল-ফোঁটায়।  
অম্লজান খুঁজেছে পাত্রের আধারে- কভু খোঁজেনি হরিৎ আধারে।  
মর্ত্যে নেমেছে মৃত্যুর মিছিল- প্রতিশোধ নিতে অত্যাচার আর লোভ-লালসার।
