# মৃত্যুর পর এ দেহের কি হবে???

- Author: [সঞ্জয় কুমার](https://sonelablog.com/author/sanjoy-kumar/)
- Published: 2014-07-01T18:17:12+00:00
- Updated: 2014-07-01T18:17:12+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%8f-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87/

---

মৃত্যুর পর এ দেহের কি হবে?

যত প্রিয়জন ই হোক না কেন তাকে মৃত্যুর পর ছেড়ে আসতেই হবে ।

নশ্বর দেহটা এর পর বিনষ্ট হবে ।

কবরে কফিনে নয়ত চিতায় পুড়ে চিরতরে নিঃশেষ ।

এভাবেই শেষ হয়ে যাবে এত সাধের এই দেহ ।

আমার বহু দিনের ইচ্ছা আমি মৃত্যুর পর আমার দেহের যেসব অঙ্গ পুনরায় ব্যবহার উপযোগী সে গুলি দান করে যাব । এমনিতেই এগুলো নষ্ট হয়ে যাবে । এর চেয়ে ভাল একজন অন্ধকে পৃথিবীর আলো দেখার সুযোগ করে দেয়া । একজন বিকল কিডনির মা কে তাঁর সন্তানদের মাঝে ফিরে যাওয়ার ব্যাবস্থা করা।

আমি মারা গেলেও ঐ অন্ধ লোকের চোখ দিয়ে আমি পৃথিবী দেখব ।  
একটা কিডনি দানের মধ্য দিয়ে হয়ত একটা পরিবারের সবার মুখে হাসি ফুটবে । মৃত্যু পথযাত্রী খুঁজে পাবে জীবনের আলো ।

যদি ঈশ্বর জিজ্ঞাসা করেন তুমি তোমার অঙ্গ দান করেছ কেন ?

আমি বলব আমার স্বর্গের প্রয়োজন নেই । আমি মাটির পৃথিবীতে স্বর্গ সুখ তৈরি করে এসেছি ।

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%8f-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87/#comments
