# মৃত্তিকা ও আমি

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-05-20T18:06:42+00:00
- Updated: 2020-05-20T18:06:42+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf/

---

কৃষ্ণচূড়ার রঙ লেগেছে রাজপথে,  
রঙ লেগেছে প্রকৃতির আবক্ষে।  
মন চাইছে হারিয়ে যেতে,  
গ্রীষ্মের খরতাপে পোড়া দেহখানি বিলিয়ে দিতে-  
তোমার উন্মুক্ত বক্ষ-ভূমে।  
তোমার অভিলাষের জোয়ারে ভেসে যেতে চাই,  
কৃষ্ণচূড়ার লাল গালিচায় বাসর রচিবো তুমি-আমি।

বৃষ্টিস্নাত সিক্ত তোমাতে হবো মাখামাখি,  
পরশে জুড়াবে তাপিত দেহখানি।  
তোমার গায়ের সোঁদা গন্ধে চিত্ত হবে উথালি-পাতালি;  
নীলাম্বরের তারার ফুল ঝরে পড়বে সর্বাঙ্গে আসি।  
জন্ম-জন্মান্তরের অদৃশ্য প্রেমাখ্যান গাঁথা রয়েছে;  
পেরেছে কি কেউ- এ বাঁধন খুলে দিতে?  
মরনেও যে আমি বাঁধা তোমাতে,  
সহমরনের চিরসঙ্গী হবো যে তোমারি ভূমে।

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf/#comments
