# মূঢ়তা

- Author: [রিতু জাহান](https://sonelablog.com/author/mounata/)
- Published: 2022-06-25T15:52:55+00:00
- Updated: 2022-06-26T02:20:11+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%82%e0%a7%9d%e0%a6%a4%e0%a6%be/

---

 

ঢাক ঢোল পিটিয়ে  
বড় শোরগলে  
নানান মন্ত্রজপে  
অহং হতে অবিদ্যা, তজ্জনিত সকল উপাধি  
ছেঁটে ফেলেও মনের সাথে হুটহাট নিত্য দ্বন্ধবোধ!  
তার উচ্ছেদ হচ্ছে না কোনোভাবেই।  
উল্টো জোর কদমে  
অসার -অলিক -বিভ্রম -উচ্ছিষ্ট আবেগজুড়ে  
অবাধ বিচরন।  
ফলাফল শূন্য  
আমি নেই আর কোথাও,,  
বিশ্বপ্রপঞ্চে অস্তিত্ব আমার শুধু বিলীনই নয়  
বিলুপ্তও যেনো।  
খন্ডবোধ উচ্ছিষ্ট এ আবেগ পূর্ণতা লাভের প্রয়াসে  
ভাগবাটোয়ারার ব্যতিব্যস্ত।  
নিখাঁদ আন্তরিকতায় স্বতঃস্ফূর্ত যে প্রেম  
মিথ্যে মোহের ছলনায় ছুটছে দিগবিদিক।  
কুড়িয়ে -কাচিয়ে -সাজিয়ে- গুছিয়েও যেনো খাকছে না সুশৃঙ্খল।  
তবে কি!নিভাঁজ ভালো- নিখাঁদ কিছুই কি নেই আর অবশিষ্ট!  
প্রত্যাশা তবে মূঢ়তাই হয়তো,  
নিগূঢ় মহত্ত্বের উপযুক্ত ভালবাসাও সেখানে অবান্তর মাত্র।

,,জাহান,, রংপুর।

আজ:১০ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ,

শনিবার,

২৫ জুন ২০২২,

কৃষ্ণপক্ষ।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%82%e0%a7%9d%e0%a6%a4%e0%a6%be/#comments
