# মানবী মূর্তি

- Author: [সুরাইয়া পারভীন](https://sonelablog.com/author/sparvin19/)
- Published: 2020-05-26T15:25:50+00:00
- Updated: 2020-05-26T17:11:43+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80/

---

 

একদিন স্থবির হয়ে যাবে স্বপ্ন,  
অকেজো হয়ে যাবে অনুভুতি,  
রক্ত মাটির নরম কোমল হৃদয়  
একটু একটু করে জ্বলে পুড়ে-  
হয়ে যাবে কংক্রিটের মতো শক্ত।

সেদিন আর কোনো বিষাদ-  
ছুঁতে পারবে না আমার কংক্রিট হৃদয়।  
আর কোনো কষ্টানুভূতি-

ভিজাতে পারবে না আমার  আঁঁখি পল্লব।  
সমস্ত হতাশার ঊর্ব্ধে থাকবে আমার মন।  
স্বপ্নহীন অনুভূতিহীন জীবন্ত চলমান-  
এক মানবী মূর্তিতে পরিণত হবো আমি!

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80/#comments
