# মুশফিকুর রহিমের গর্বিত পিতা মাতার ফটো এবং তীর্যক মন্তব্য

Author: হৃদয়ে আমার বাংলাদেশ
Published: 2015-03-13
Category: সমসাময়িক
URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b6%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%aa/

[![](http://sonelablog.com/wp-content/uploads/2015/03/1798642_1366683966683535_4586138140067324198_n-406x300.jpg)](/archives/29983/1798642_1366683966683535_4586138140067324198_n)

এই হচ্ছেন আমাদের একজন অহংকার ক্রিকেটার মুশফিকুর রহিমের গর্বিত পিতা মাতা। হৃদয়ের অন্তস্থল থেকে এই হাসিমাখা মুখের পিতা মাতাকে শ্রদ্ধা জানাচ্ছি।

এই হাসিমাখা ছবি দেখলে যে কারো মনই ভাল হয়ে যাবার কথা।এই ছবিতে সমালোচনা করার মত কি কিছু আছে? অথচ জামাত সমর্থিত ফেইসবুক পেইজ [**রেডিও মুন্না ডট কম**](https://www.facebook.com/Rmbds/photos/a.753043144714290.1073741829.752597858092152/1366683966683535/?type=1&p=350&_ft_=qid.6125343459280096012%3Amf_story_key.-7411200291400450538&refid=52&_rdr "রেডিও মুন্না ডট কম ") এ ক্লিক করে দেখুন কিভাবে এই ফটোকে সমালোচনা করা হচ্ছে। কয়েকটি মন্তব্য এখানে দেয়া হচ্ছেঃ

\* আমি মনে করি চাচি কাপর দিয়ে মাথা ডেকে রাখলে ভাল হতো

\* দোষটা কিন্তু বাপের কারন উনার উচিৎ ছিলো মা কে পর্দা করানো। কতই বেমানান দেখাচ্ছে! অাল্লাহ যেন commentগুলো উনাকে পড়ার এবং শোধরানোর তৌফিক দেন।

\* বাবা কত সুন্দর করে টুপি পরলো,অথচ মা এর মাথায় হিজাব নেই,আমি দোয়া করি আল্লাহ্ যেন তিনাদের বুজার তৌফিক দান করেন আমিন।

\* বাবার মাথায় টুপি আছে কিন্তু মায়ের মাথায় কাপড় নাই, বুজতে পারলাম না।

\* ওর মা কে দেকে মনে হয় হিন্দু মাতায় কাপড় দে বেটি

\* সবইতো ভালো কিন্তু! হুজুরের বউয়ের মাথার কাপড় কই থাকে?

\* বাবা তো মোল্লা কিন্তু মা বোরখা ছাড়া হইছে গোল্লা

\* বাবা টা হেব্বি কিন্তু মা টা দেখে তো মনে হচ্ছে ডিসকো বান্দর

\* এ কাটুন অনেক দিন ধরে দেকচি

\* নটি চাচীর ঘটক স্বামী

রুচিহীন এই সব মন্তব্য দেখে কোন বিবেকবান শান্ত মানুষও আর শান্ত থাকতে পারেন না।ধর্মীয় উন্মাদনা আমাদের এমন রুচিহীন করে দিচ্ছে?  
আবালে দেশ ভরে যাচ্ছে।
