# মুঠোয় রাখা কাঁচপোকা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-06-07T02:55:25+00:00
- Updated: 2020-06-07T08:38:12+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a0%e0%a7%8b%e0%a7%9f-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be/

---

 

বৃষ্টি-ভ্রমণ চালু রেখে ভাবি  
আর কতটা ভিজলে কাক-ভেজা হতে পারি!

মৃত্যুপুরীর পাশ-ঘেঁসে ঢালু পথ বেয়ে  
করোনা নিকটবর্তী হয়েও দিব্যি বুকে ফুঁ-দিয়ে  
ইজেলে রঙের পর রঙ চড়াতে পারি!

আপনা-আপনি ধীরে-ধীরে গড়ে ওঠা  
দীর্ঘতর ছায়া-প্রান্তরের মানুষগুলোকে  
ক্রমান্বয়ে হারিয়ে-যাওয়া দেখতে থাকি!  
অন্ত্যেষ্টিক্রিয়ার মতো;

স্পর্শ-অরণ্যে মিশে যাওয়ার আগে  
গোধূলির শেষ আবির মেখে সচিত্র হৃদয়ের  
ছাপ আঁকা চিত্রটি কী সোনেলা দেয়ালে  
লেপ্টে রেখে যেতে পারি!

পুড়ে যাওয়া গ্রীষ্মকাল জুড়ে থেকে থেকে  
ঝালাপালা হৃদয়ে, ঢেড় না-হক কথা শেষে,  
বৃষ্টির আলোয় শান্ত-স্থির মুঠো-বন্দী চকচকে  
কাঁচপোকাটি কী একটু দেখতে পারি!

ছবি নেটের।

---

Comments: 32 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a0%e0%a7%8b%e0%a7%9f-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be/#comments
