# মুজিব

Author: জাহাঙ্গীর আলম অপূর্ব
Published: 2020-11-25
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac/

হে মুজিব  
জন্ম যদি না হতো তোমার বঙ্গে  
বাঙালির সব সোনার স্বপ্ন যেতে ভেঙ্গে  
পেত না বাংলার মানুষ স্বাধীনতা  
আজীবন বাঙালিকে থাকতে হতো পরাধীনতার জালে বদ্ধ।  
হে মুজিব  
তুমি মেঘের আড়ালে লুকিয়ে থাকা উজ্জ্বল সূর্য  
তোমার কাছে কামার কুমার জেলে চাষা ছিল সম মর্যাদা  
তোমার থেকে কেউই হয়নি নির্যাতিত নিপীড়িত আর লাঞ্চিত  
পেয়েছে বাংলার মানুষ আজীবন মায়া মমতা আর স্নেহ।  
হে মুজিব  
তুমি বাঙালির আদর্শ আর পথ প্রদর্শক  
বাংলার মানুষ তোমার ভক্ত আর সমর্থক।  
হে মুজিব  
তোমার জন্য বাংলার মানুষ নতুন করে বাঁচত চাই।  
শত কষ্টের পরে-ও মুখে আছে মলিন হাসি।  
হে মুজিব

![](https://sonelablog.com/wp-content/uploads/2020/11/Screenshot_2020-10-16-10-40-34-3.png)  
তোমার বলিষ্ঠ কন্ঠস্বর আর সাহসী নেতৃত্ব  
বাঙালিকে করেছে প্রাণের সঞ্চার।  
হে মুজিব  
তোমাকে দেখে মরা আধ-মরারা নতুন করে বাঁচত চাই।  
হে মুজিব  
তুমি আছ বলে বাংলার মানুষ তার অধিকারের কথা বলে নির্দিধায়  
সন্তান সন্তাদি নিয়ে কেউ নিরাপদে নেই  
তবুও তোমার আশায় নতুন নতুন স্বপ্ন দেখে।  
হে মুজিব  
তুমি ক্ষণজন্মা সিংহ পুরুষ  
অনেকের মধ্যে অন্যতম।  
হে মুজিব  
যে যেন তোমারে মানে না বাংলা নামক ভূখণ্ডে স্থপতি  
তাদের প্রতি শত ধিক্কার বাংলা নামক দেশে তাদের বসবাসের নেই কোন অধিকার।  
হে মুজিব  
পরিশেষে বলি তোমায়  
তুমি কবি, তুমি রাজনীতির কবি  
তুমি বাংলাদেশ নামক মহাকাব্যের মহাকবি।  
হে মুজিব  
তুমি আছ বাঙালির শিরায় উপশিরায়  
হৃৎস্পন্দনে আর অন্তরে  
তোমার জন্ম বাংলায় হয়ে বাঙালি হয়েছে সন্তরে।
