# মুখস্থ সংলাপ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-10-11T05:27:53+00:00
- Updated: 2021-10-11T05:27:53+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa/

---

 

পৃথিবীর আয়ুরেখা চিনি-নি/চিনি-না, দেখি-ও-নি শেষের ঠিকানা,  
তবুও একটু একটু ঝরে যাচ্ছে শিশির কণা  
ঘাসের পরতে পরতে, লুকিয়ে সময়ের ডানা;

ভেবেছিলাম পাখি হয়ে উড়ে যাবো  
নীলাকাশ ছুঁয়ে ছুঁয়ে,  
টুপ করে নীল-ভেদে উড়ে উড়ে মিলিয়ে যাবো  
শূন্যতার মহাশূন্যে ;  
যাচ্ছি যাচ্ছিতো, টের ও পাচ্ছি দিনান্তে,  
রাতের শেষ প্রান্তে;

এমনি করে একদিন ঠিক ই পৌঁছে যাবো  
নিজ নিজ ঠিকানায় আয়ু-রেখা-সীমায়  
নিঃশব্দের শেষ প্রান্তে।

হাঁসফাঁস করে করে এই-ই সামান্য একটু  
দাঁড়িয়েছি, বুক ভরে শ্বাস নিতে নিতে,  
প্রায়ান্ধকারে ভূত/ভূতনীদের কানা কানি হাসাহাসি  
ছানাবড়া চটুল চোখানি!  
এ সব ভান/টান নিচ্ছি-না, করছি-ও-না;

হেঁটে যাব/যাচ্ছি যে যার পথ-গন্তব্যে  
সামান্যের বিশ্রাম শেষে, গ্রিনরুমের  
ন্যাকা ন্যাকা/মুখস্থ সংলাপের চিত্রনাট্য ছুঁড়ে ফেলে!

ছবি নেটের।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa/#comments
