# মুখপুড়ি রাত

- Author: [বনলতা সেন](https://sonelablog.com/author/bonolota/)
- Published: 2014-09-11T01:36:04+00:00
- Updated: 2014-09-11T01:36:04+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a6%aa%e0%a7%81%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4/

---

মাথা ঠুকে ভেঙেছ  নিরেট দেয়াল,শক্ত মাথায়;  
নিপুণ মায়াজালে চোখপাহারার বেড়া টপকে।  
দেয়াল তুলছ না তো? কঠিন দেয়াল ?  
হোক না রাত, নিশি রাত। ঘটনার ঘনঘটায় অস্থির,  
পায়তাঁরা অবগুণ্ঠনের।  
মসৃণ সোনালী সোনা পা,লাল জবা ঠোঁট!  
গোচরের অগোচরে কখন হলো এত এত এত্তগুলো!  
সইবে এত সুখ ? মন তো হয় না!

সোহাগী সেয়ানা হয়ে ওঠা রাত,আরও সেয়ানা হও,  
ছিনাল হয়ো না।  
হলে ?  
মন্বন্তরেও হাসিমুখ-ভেজাচোখ মোছাব এ আচলেই।

---

Comments: 35 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a6%aa%e0%a7%81%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4/#comments
