# মুখটা খুলে দেশটা বাঁচাও

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2019-08-16T02:10:03+00:00
- Updated: 2019-08-16T02:10:03+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a%e0%a6%be%e0%a6%93/

---

লালের বেষ্টনীতে  
লালসাগ্রস্ত ক্ষমতার অট্টভঙ্গির নেতা নই  
নীতিগ্রস্ত মাদকের পিপাসিত কবি নই  
আমি পিপাসিত শব্দের পিপাসিত কবি।

করি অশুদ্ধ কবির অশুদ্ধ কবিতা পান  
আজ কবিতায় বলে- আমি নাকি  
কবিতাসক্ত, নিষিদ্ধ, বেপোরোয়া মাতাল ?

ইতিহাসের অবলা মস্তিষ্কে  
কবিতায় সেঁটে দেয় প্রতিবাদী ক্যান্সার

যার উত্তপ্ত ভাইরাসে  
দগ্ধ হয় ভাবনার বিচ্ছিন্ন শব্দকোষ  
অনিয়মেই জন্ম দেই  
আমার কলমে ভগ্ন কবিতার মহৌষধ ।

এ যুগে নীল-নকশার রেসকোর্সে  
আমি এক নবাগত , কাব্য মাতাল কবি

শুনো- আমার সুপ্রিয় উপস্থিত ধর্ষিতা  
পর্দার আড়ালে নির্যাতিতা,নির্বাসিতা  
জনপ্রতিনিধি এবং জনগণ  
নেই তো আজ তোমাদের  
তর্জনির জনতায় শান্তিকামী গণতন্ত্রী কবিতা।

মনে রেখো-  
সবুজ মুখোশে মোড়ানো অশান্তির প্রণেতারা;

কবিতা বিমুখ আটারো জনতার রক্তে  
স্বৈরাচারী ঘুণে ধরা বিবেকের গলিতে  
এবার কবিতায় জ্বলবে  
কবিতায় জ্বালাবে, কবিরাই শব্দ-বোমা ফাটাবে

বাঁচলে এবার  
সোজা পথে মুখটা খুলে দেশটা বাঁচাও …!

নেত্রকোনা, ময়মনসিংহ।

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a%e0%a6%be%e0%a6%93/#comments
