# মুখচোর ছবি

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2021-01-09T06:20:18+00:00
- Updated: 2021-01-09T06:20:18+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%ac%e0%a6%bf/

---

*আকাশ শূন্য- বাতাস ধন্য তারাগুলো*  
*তারার কাছে ছুটে যেতে চায় মন পূর্ণ!*  
*সীমারেখাহীন- ঠিকানাবিহীন নীল নীলিমায়ায়-*  
*যে নীল একচোখে দেখে- অন্যচোখে নিভাই;*

*তবুও সোনালি কথার ভিরে, সমুদ্রের ঢেউ*  
*তুলে মনের কিনারায়- এভাবেই অজানা*  
*ব্যথাগুলো সবুজ ঘাসে হারায়- রঙবিরল*

*প্রজাপতি রঙে থাকুক ঘিরে- ধুলি বালি- মন*  
*মেঠোপথ মাখানো এক ধূসর মুখচোর ছবি-*  
*যে ছবি কথা কয় রোজ রোজ জল্পনায় কল্পনায়।*

২৫ পৌষ ১৪২৬, ০৯ জানুয়ারি ২১  
————————————-

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%ac%e0%a6%bf/#comments
