# মুক্ত এক গুচ্ছ বনোফুল

- Author: [রিতু জাহান](https://sonelablog.com/author/mounata/)
- Published: 2016-09-15T05:32:02+00:00
- Updated: 2016-09-15T08:21:07+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%97%e0%a7%81%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2/

---

মুক্ত এক ফুল ফুটেছে, সুবাস দিতে, কিন্তু এ ফুল বনফুল, উঠবে না, সাজবে না কোনো ফুলদানিতে। কিন্তু তাতে কি! এই যে শিশির বিন্দু, স্বর্গ থেকে নেমে মৃদু স্পর্শ করবে এ বনফুলকে, সজীব করবে তার রুপ।

চারপাশে তার কোলাহল নেই, নেই কোনো ফুলদানির শৃঙ্খল। মুক্ত বিহঙ্গে ঘুরে ফিরে  সে এ লতায় ও লতায়। পাশে আলোয় ঝর্না ধারায় সজীব মুখটি দেখে পুলকিত হয়। জলপ্রপাতের এই কলকল শব্দে সে নেচে ওঠে। মুক্ত ঝিরঝিরে বাতাসে চঞ্চল নৃত্যরত সে। অঙ্গে বর্ণিল যৌবন আভা মাখে ঐ শিশিরের আলত ছোঁয়ায় প্রজাপতির আলিঙ্গনে নিজেকে সে প্রস্ফুটিত করে। ভোরের এ শিশির সজীব করে, প্রাণবন্ত করে নতুন দিনের আশায়।

ফুলদানির এ ফুলে প্রাণ নেই, নাচে না সে ঝিরঝিরে বাতাসে। কলকল শব্দে তার ঘুম ভাঙে না। শিশিরের স্পর্শে তার সজীবতা ফেরে না। পাথরের এ রাজপ্রাসাদে সযত্নে লালিত, শৃঙ্খলবেষ্টিত এক প্রন হীন সুবাসিত ফুল।

এ ফুলে প্রজাপতি নেই, নেই অঙ্কুরের কোনো আশা। শুধু এ ক্ষণিক সুবাস ছড়াতেই তার মুক্তি।

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%97%e0%a7%81%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2/#comments
