# মুক্তো খুঁজে নেয়া

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-09-03T03:40:30+00:00
- Updated: 2021-09-03T03:40:30+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be/

---

শোরগোল/নিস্তব্ধতা বাঁচিয়ে একাকীত্বকে এক সুতোয় গেঁথে ফেলবো  
হাত-স্পর্শের উষ্ণ নিঃশ্বাসে, ভাবি,  
অনিচ্ছুক দাসের রূগ্ণ/দুরন্ত/সাহসী হৃদয়-বিস্তারে;

নেশার মত অনিদ্রারা দেবদূত নয়, দূরাভাষি/দূরসন্ধানী কুহেলিরা  
কুয়াশা ছুঁড়ে দেয়,  
রুপোর শিমুল তুলো ভেবে তুলে নিতে গিয়ে দেখি  
একরাশ নিষ্প্রাণ ফুলের অক্ষর।

পরিব্রাজক হয়ে অরণ্য-পথে অজস্র পায়ে পায়ে  
হেঁটে যেতে যেতে খুঁজি তৃষ্ণা-জলের খনি,  
অসতী আলোয় পথ হারিয়েছি, বুঝেও অযথা হৈ রৈ করি;

পরিক্রমার পদব্রজে এ এমন কিছুই না,  
শুধু চাঁপা পড়া শব্দ-পাহাড় থেকে কিছু মুক্তো খুঁজে নেয়া,  
অসম্পূর্ণতায়-ও একটুখানি ছুঁয়ে থাকা।

“I can’t write in the way, it need to be written.” (স্মৃতি)

[গান](https://www.youtube.com/watch?v=KT44aQ_10XM) ও ছবি নেটের।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be/#comments
