# মুক্তিযুদ্ধ: এক অমর ইতিহাস

Author: মোঃ মজিবর রহমান
Published: 2026-11-13
Category: মুক্তিযুদ্ধ
URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%85%e0%a6%ae%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be/

মুক্তিযুদ্ধ শুধু একটি ভূখণ্ডের স্বাধীনতা অর্জনের ইতিহাস নয়, এটি একটি জাতির আত্মত্যাগ, সাহস ও অস্তিত্বের লড়াই। লক্ষ লক্ষ শহীদের রক্ত আর অসংখ্য মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ। এর সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য মানুষের আহত হওয়া, সম্পদহানি ও অপূরণীয় ক্ষতি।

যাঁরা এই দেশকে স্বাধীনতার স্বাদ দিয়েছেন, তাঁরা কখনোই বিস্মৃতির অতলে হারিয়ে যেতে পারেন না। তাঁরা আমাদের শ্রদ্ধার পাত্র। তাঁরা থাকবেন সবকিছুর ঊর্ধ্বে।

অনেক প্রশ্ন, অনেক সমালোচনা থাকতে পারে। থাকতে পারে পক্ষ-বিপক্ষের মতামত।

তবে অমোঘ সত্য একটাই—আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। এর চেয়ে বড় অর্জন আর কিছু নেই।

স্বাধীনতা শুধু একটি পতাকা নয়, এটি দায়িত্ব, মর্যাদা ও আত্মপরিচয়ের নাম। তাই মুক্তিযুদ্ধকে স্মরণ করা মানে শুধু অতীতকে শ্রদ্ধা করা নয়, বরং সেই ত্যাগের মর্যাদা রক্ষা করে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করা।

**মুক্তিযুদ্ধ আমাদের গর্ব, স্বাধীনতা আমাদের আমানত।**
