# মুক্তিযুদ্ধ – আওয়ামী লীগ – একান্ত অনুভুতি

Author: জিসান শা ইকরাম
Published: 2013-01-08
Category: একান্ত অনুভূতি, মুক্তিযুদ্ধ
URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%86%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97-%e0%a6%8f/

![](https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash3/74383_317080798397005_1633969548_n.jpg ".")

সাধারন মানুষ এভাবেই ঘৃণা প্রকাশ করেন এখানে। এটি একটি প্রতীকী রাজাকারদের ফাসির মঞ্চ। দর্শনার্থী সাধারন মানুষ ওটার পাশ দিয়ে যাবার সময় এমনি ছবি তুলে। রাজাকারদের গলায় শিকল , কান মলা , জুতার বাড়ি এভাবে চলে ছবি তোলা পর্ব। আমি মোট দুইবার গিয়েছি বাগেরহাট চন্দ্রমহল ইকো পার্কে। ইচ্ছে করেই এখানে দাড়িয়ে দাড়িয়ে দেখেছি এসব। যারা ছবি তুলেন , তারা অধিকাংশই সাধারন মানুষ। কিছু আওয়ামী লীগের । বিএনপি করে এমন একজনকেও পাইনি। রাজাকারদের প্রতি সাধারন মানুষের এই ঘৃণা আশাবাদী করে আমাকে।

এই সুন্দর পার্কটির মালিকের সাথে কথা হয়েছে দ্বিতীয় বার যখন ওখানে গেলাম তখন। অমায়িক এক ভদ্রলোক । সদালাপী , আর্ট গ্যালারী করছেন একটি। ইকো পার্কে প্রেবেশ করেই বাম দিকে প্রথমে দেখা যাবে মুক্তিযুদ্ধ নিয়ে কিছু ভাস্কর্য ।  
জিজ্ঞেস করলাম এসব নিয়ে। *কোনো দল করেন ?*  
উত্তর দিলেন *” এত বছরে আপনি ই প্রথম ব্যাক্তি যিনি জিজ্ঞেস করলেন , কোনো দল করি কিনা ? “*  
আমি জিজ্ঞেস করলাম *” সবাই কি জিজ্ঞেস করেন “* ?  
উনি বললেন *” জিজ্ঞেস করেন- আপনি কি আওয়ামী লীগ করেন ? ” অথচ আমি কো্নো দল করিনা । কোনো দলীয় রাজনীতিতে বিশ্বাস করিনা । শুধু বিবেকের তাড়নায় এই সব ভাস্কর্য এখানে রেখেছি ।*  
আপ্যায়ন করলেন আমাদের । একসাথে ছবি তুলে বিদায় নিলাম ।

ব্লগে লিখতাম রাজাকারদের বিরুদ্ধে । ফেইসবুকেও চলছে একই ধারা । আমার রাজনৈতিক বিশ্বাস ‘ এন্টি রাজাকার ‘ । প্রিয় উক্তি ‘ তুই রাজাকার ‘। যা আমার ফেবু ইনফোতে আছে । আমার লেখা বা কথায় কিছু মানুষ যারা আমার শুভাকাংখি তারা ইনবক্সে মাঝে মাঝে জিজ্ঞেস করেন ” ভাই/মামা , আপনি কি আওয়ামী লীগ করেন ? ” । অনেকেই নিশ্চিত যে আমি আওয়ামী লীগ করি । আজ ৩ বছরের বেশী সময়- অনলাইনে এমন প্রশ্ন অনেকেই করেছেন। কিন্তু আজ পর্যন্ত একজন মানুষও আমাকে জিজ্ঞেস করেন নি ” ভাইয়া/মামা আপনি কি বিএনপি করেন ? ” বা কেউ আজ পর্যন্ত ধারনা করেনি যে আমি বিএনপি করি।

সিদ্ধান্ত , সাধারন মানুষ , অনলাইন এ বিচরণকারী মানুষ , সবারই ধারনা- মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা মানেই আওয়ামী লীগ করা । এখানেই আওয়ামী লীগের কাছে বিএনপির পরাজয় মুক্তিযুদ্ধ সম্পর্কে ।

এটি আমার ব্যাক্তিগত পর্যবেক্ষণ। হয়ত অন্যের ভিন্ন পর্যবেক্ষণ থাকতে পারে।

যারা ইতিমধ্যে ধারনা করেছেন , তাঁদের কাছে বিনিত ভাবে এবং দৃঢ় ভাবে বলতে চাই” আমি আওয়ামী লীগ করিনা “
