# মিষ্টি প্রেমের গল্প-২

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2020-01-01T17:31:49+00:00
- Updated: 2020-01-04T20:33:13+00:00
- Category: [গল্প](https://sonelablog.com/category/literacy/story/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa-%e0%a7%a8-2/

---

ধারা- তুমি একমাসে কতটা রোগা হয়েছো দেখেছ?

শ্রাবন – কই রোগা হয়েছি? কিছুটা শ্লিম হয়েছি।

ধারা- দেখো, খাবার নিয়ে এমন করলে আমি তোমার সাথে আর প্রেমই করব না৷

শ্রাবন- এইত আর কিছুক্ষন পরেই খাবো৷

ধারা- রাত ৯:৩০ এখন, কখন খাবে? দুপুরেও কিছু খাওনি৷

শ্রাবন- কেন, দুপুরে একসাথে খিচুড়ি খেলাম, ভুলে গেলে?

ধারা- না ভুলিনি। ঐটুকু খিচুড়ি আছে নাকি এখন পেটে?

শ্রাবন- এত খেলে মোটা হয়ে যাব তো!

ধারা- শোনো শ্রাবন, আমি মোটা প্রেমিক চাই। বুঝা গেছে?

শ্রাবন- সবাই চায় শ্লিম…….

ধারা- আমার মোটা প্রেমিক চাই? কোনো সমস্যা?

শ্রাবন- কেন মোটা চাই?

ধারা- চিকনা হলে হাগ করলে তোমার হাড্ডিতে আমি ব্যাথা পাবো। তুলতুলে শরীর ধরতেই মজা। আর মটু হলে তোমার দিকে কোনো মেয়ে তাকাবেনা 😛

শ্রাবন- আচ্ছা বুঝেছি 🙂 ডিনার করি এখন?

ধারা- হ্যা করো। আর শোনো খাবারের ছবি তুলবে তুমি খাবার আগেই৷ খাবার শেষ করে খালি প্লেট, বাটির ছবিও তুলে আমাকে দেখাবে৷

শ্রাবন- আচ্ছা 🙂

 

* ছবি – নেট থেকে।

---

Comments: 50 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa-%e0%a7%a8-2/#comments
