# মিষ্টির সরোবর

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-08-01T06:40:55+00:00
- Updated: 2021-08-01T15:30:35+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%b0/

---

 

স্বপ্ন হারানো আকাশ-জল আর কত-শত কাঁদবে  
এবেলার অবেলায় ওবেলায়! বাঁধন ছেড়ার সময়ে,  
অন্যত্রবাসী হয়ে, স্বভাব ভেঙ্গে, ইচ্ছে-পোড়ার দোহাই দিয়ে,  
নীরবে নিভৃতে, মরুকরণের গল্প ভুলে;

সর্বক্ষণের শান্তি চমকের পূর্বাভাস চমকায় ঐ দূরাকাশে,  
নির্জীব সবুজ পাতার আড়ালে, ফুলের দেশে বসে আছে  
এক চাতক পাখি, নির্লিপ্ত প্রণালিতে;

অলিখিত প্রতীক্ষিত জলো-বৃষ্টি সে আসবেই,  
উঁকি দেয়া সুখ স্নানে স্নানে, হাঁসফাঁস মেঘ  
ঐ যে আসছে বৃষ্টি-কলস কাঁখে;

মেঘেদের বৃষ্টি ফোটায় ফোটায় নিজেকে খুলছে  
দেন-মোহরের মিষ্টি বিতরণে, আদি সরোবরে;

[গান](https://www.youtube.com/watch?v=J3TQnGAbH3U) ও ছবি নেটের।

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%b0/#comments
